ভয়াবহ অগ্নিকাণ্ড লেকটাউনের মিনি জয়া সিনেমা হলে
দি নিউজ লায়ন; লেকটাউনের মিনি জয়া সিনেমা হলে ভয়াবহ অগ্নিকাণ্ড। ঘটনাস্থলে দমকলের ১০টি ইঞ্জিন। তবে আগুনের তীব্রতা এতটাই যে, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গিয়ে বিপাকে পড়েছেন দমকলকর্মীরা। রয়েছেন সুজিত বসু ও বিধাননগরের পুলিস কমিশনার সুপ্রতিম সরকারও। আহত অবস্থায় একজন মহিলাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রাত ১০টা নাগাদ আচমকাই আগুন লাগে লেকটাউনের মিনি জয়া সিনেমা হলের চারতলায়। চোখের নিষেমে পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করে। খবর পেয়ে একে একে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের ১০টি ইঞ্জিন। দ্রুত বাসিন্দাদের অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন দমকলকর্মীরা। যুদ্ধকালীন তৎপরতায় আগুন নেভানোর কাজ চলছে।

Post a Comment